,

পোশাক বিতর্কে মুখ খুললেন জ্যাকুলিন

news-image

বিনোদন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎকালে শর্ট ড্রেস পরে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। একটি ম্যাগাজিনের ফটো শুটের ছবি শেয়ার করে সমালোচনার মুখে পড়েন দীপিকা পাড়ুকোন। চলতি মাসে বিকিনি পরিহিত একটি ছবি শেয়ার করে আলোচনার জন্ম দেন ফাতিমা সানা শেখ।

এই সব বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন বলিউডের আরেক অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। তিনি বলেন, ‘আমি মনে করি না, এই ধরনের নেতিবাচক ভাবনার মানুষ আপনার উপর কোনো প্রভাব ফেলতে পারবে। আর মানুষকে বিচার করতে আমি বিশ্বাসী নই, কারণ প্রত্যেকেরই নিজস্ব যুক্তি আছে। প্রত্যেকটি মানুষ আলাদা ব্যক্তিত্বের, তাই আপনি নিখুঁত না হওয়া পর্যন্ত কাউকে বিচার করতে পারেন না। এই কথাটা কিছু মানুষের মনে রাখা দরকার।’

জ্যাকুলিন বর্তমানে তিনটি চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘যোদ্ধা টু’ সিনেমায় বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন জ্যাকুলিন। সিনেমাটি ২৯ সেপ্টেম্বর মুক্তি পাবে। ‘এ জেন্টলম্যান’ সিনেমায় সিদ্ধার্থর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। এছাড়া ‘ড্রাইভ’ সিনেমায় সুশান্ত রাজপুতের সঙ্গে দেখা যাবে এই অভিনেত্রীকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে