,

কালো পোশাকে ভাইরাল প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে প্রিয়াঙ্কা চোপড়ার কালো পোশাক পরা ছবি। লাইক এবং কমেন্টের বন্যা বইছে যেন। দেশ-বিদেশের ভক্তরা দেখতে শুরু করেছেন কালো পোশাকের হট প্রিয়াঙ্কাকে। 

শুধু তাই নয়, প্রিয়াঙ্কার পরনে কালো পোশাক দেখে আর চুপ থাকতে পারেননি ডিজাইনার মাইকেল করস্। ফেসবুক লাইভে তিনি বলেই দিলেন, ‘প্রিয়াঙ্কার এই গাউন দুঃসাহসিক আর বেশ আবেদনময়।’ প্রিয়াঙ্কা অবশ্য এব্যাপারে কিছুই বলেননি, পুরো ব্যাপারটাই ছেড়ে দিয়েছেন মাইকেলের উপর। অনেকে এই পোশাক দেখার পর বলছেন, অভিনয় নয়, ফ্যাশনেও মেতে উঠেছেন প্রিয়াঙ্কা।

সেই কালো পোশাকে হট প্রিয়াঙ্কা চোপড়া। 

সম্প্রতি দ্য কাউন্সিল অব ফ্যাশন ডিজাইনারস অব অ্যামেরিকা অ্যাওয়ার্ড ২০১৭-এর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা। তার পরনে ছিল কালো লো নেক গাউন, একই রঙের জুতো। সেখানে উপস্থিত ছিলেন বিশ্বের বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীরা। কিন্তু সবার যেন নজরে ছিলেন প্রিয়াঙ্কা।

আমেরিকান ফ্যাশন ইন্ডাস্ট্রির নামীদামি ফ্যাশন ডিজাইনারদের সম্মাননা জানাতেই আয়োজন করা হয়ে থাকে এই অ্যাওয়ার্ডের। এবছর এই সেরেমনিতে প্রেজেন্টার হিসাবে দেখা গেল নিকোল কিডম্যান, কেরি ওয়াশিংটন-সহ আরও অনেক তারকাকে। নিউইয়র্ক সিটির হ্যামরস্টেন বলরুমে বসেছিল এই তারকার হাট।

সূত্র: ডেকান ক্রনিকলস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে