,

লতিফুর রহমানের প্রতি শ্রদ্ধা: একদিনের বিরতিতে যাচ্ছেন প্রধান বিচারালয়

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ মঙ্গলবার দুপুরের পর উচ্চ আদালত বসছেন না। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরের পর হাইকোর্ট বিভাগ বসছেন না। আর বেলা ১১টার পর আপিল বিভাগ ও চেম্বার বিচারপতির আদালত বসছেন না। আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে লতিফুর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানান সৈয়দ আমিনুল ইসলাম।

আজ সকালে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লতিফুর রহমান। তিনি নিউমোনিয়াসহ নানা রোগে ভুগছিলেন।

লতিফুর রহমানের জন্ম ১৯৩৬ সালে। ১৯৭৯ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হন লতিফুর রহমান। ১৯৮১ সালে হন স্থায়ী বিচারপতি। ১৯৯০ সালে আপিল বিভাগের বিচারপতি হন তিনি। ২০০০ সালের ১ জানুয়ারি প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। ২০০১ সালের ২৮ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন। ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন লতিফুর রহমান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে