,

ছেলের ইচ্ছে পূরণে ‘দুবাই শহর’ বানিয়ে দিলেন মা

news-image
অনলাইন ডেস্ক : সন্তানের ইচ্ছে পূরণ করার জন্য সব বাবা-মাই সাধ্যমতো চেষ্টা করে। তবে এবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক মা তার সন্তানের ইচ্ছা পূরণের জন্য যা করেছেন তা রীতিমতো হইচই ফেলে দিয়েছে।
সৌদিয়া সিউলার নামের ঐ মায়ের কাছে তার ছেলে জনি ইডেন জুনিয়র দুবাই যাওয়ার বায়না ধরেন। উদ্দেশ্য দুবাইতে গিয়ে একটি নাচের ভিডিও তৈরি করবেন। কিন্তু একমাত্র ছেলের দুবাই যাওয়াতে মায়ের খুব একটা সম্মতি ছিল না।
তাই মা চিন্তা করলেন দুবাইতে না গিয়েও কীভাবে ছেলের শখ পূরণ করা যায়। এ কারণেই ছেলের জন্য দুবাই বানানোর পরিকল্পনা করতে থাকেন মা। দুবাই তৈরির জন্য তিন টন বালু, একটি উট ও দুবাইয়ের রাস্তায় থাকা রোলস রয়েস গাড়ি কেনার ব্যবস্থা করেন।
২৫ হাজার ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ২০ লাখ টাকা খরচ করে ফিলাডেলফিয়াতেই তৈরি করে ফেলেন এক টুকরো দুবাই। আর দুবাইয়ের বালু আর উটের পাশেই এরপর ছেলে জনি তৈরি করেন নিজের মিউজিক ভিডিও। ডেইলি মেইল।

এ জাতীয় আরও খবর

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী