,

মানিকগঞ্জে হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : ইত্তেফাকের সিংগাইর প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তীর মা উমা দেবী হত্যা ও ডাকাতি মামলায় পাঁচজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীর এই রায় দেন।

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন ইছাক ভূইয়া (৪০), ইমান আলী (৪৫), বাচ্চু (৪৫), শহিদুল ইসলাম (৪০) ও নান্নু মিয়া (২৪)।

২০১০ সালের ৯ আগস্ট রাতে সিংগাইর পুকুরপাড় এলাকায় উমা দেবীকে তাঁর নিজ বাড়িতে শ্বাসরোধে হত্যা করে ডাকাতরা। এ সময় তারা ওই বাড়ি থেকে ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ঘটনার পরের দিন উমা দেবীর ছেলে মানবেন্দ্র চক্রবর্তী সিংগাইর থানায় একটি হত্যা ও ডাকাতি মামলা করেন।

২০১১ সালের ২৭ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আব্দুস সালাম আদালতে ওই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় মোট ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

পাঁচ আসামির মধ্যে তিনজনের উপস্থিতিতে আদালত আজ এই রায় দেন। মামলার দুই আসামি ইমান আলী ও নান্নু মিয়া জামিন নিয়ে পলাতক রয়েছেন।

আদালতে রাষ্ট্রপ‌ক্ষে ছিলেন মথুর নাথ এবং আসামি প‌ক্ষে শুনানি করেন মেজবা উদ্দিন আহ‌মেদ।

এ জাতীয় আরও খবর

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা