,

বিশ্বসেরাদের মতোই ব্যাটিং করছে তামিম : মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবালের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। চ্যাম্পিয়ন ট্রফির নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ খুব বেশি সুবিধা করে উঠতে পারেননি। কিন্তু ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও তামিম ছিলেন উজ্জ্বল।

ম্যাচ শেষে মাশরাফি বলেন, আমার কাছে মনে হয় বিশ্বমানের ব্যাটসম্যানরা ফর্মে থাকলে যেভাবে খেলে, তামিম ঠিক সেইভাবে ব্যাটিং করছে। একদিকে উইকেট পড়ছে, এরপরও সে ডাউন দ্যা উইকেটে এসে বোলারকে চার্জ করছে। যে চিন্তা নিয়ে ও ব্যাট করছে ওর ফিলিংসটাই অন্য সব ব্যাটসম্যান থেকে আলাদা। শুধু আজকের ম্যাচ না, তামিমের শেষ ৮-৯টা ইনিংস যদি দেখেন, প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের সাথে সেঞ্চুরি করেছে। শ্রীলঙ্কায় সেঞ্চুরি করে এসেছে সে।

চ্যাম্পিয়ন ট্রাফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তামিম সেঞ্চুরি (১২৮) করেছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকালও সেঞ্চুরিটা প্রায় করেই বসছিলেন। দলের ব্যাটিং বিপর্যয়ের দিনেও ১১৪ বল খেলে ছয়টি চার এবং দুটি ছক্কায় তামিমের সংগ্রহ ৯৫।

এ জাতীয় আরও খবর

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর