,

আখাউড়ায় মুক্তিযোদ্ধা বাছাইয়ে ১৫ জন  বাদ পড়লেন

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের পর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী হাম্মাদুল ওয়াদুদসহ ১৫ জনকে বাদ দেয়া হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ সংক্রান্ত একটি তালিকা টাঙানো হয়েছে। সঠিক দলিলাদি ও প্রমাণ দেখাতে না পারায় তাদের বাদ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামছুজ্জামান ফলাফলের তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করে বলেন, যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এবার আবেদন করে মুক্তিযোদ্ধা হতে পারেনি ৫৬ জন। তবে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন ২২ জন। আগে থেকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত আছে এমন ২২ জনের বিষয়ে সুপারিশ করেছে সংশ্লিষ্ট যাচাই-বাছাই কমিটি। এছাড়া ১৪ জনের বিষয়ে কমিটি দ্বিধা-বিভক্ত আছে বলে উল্লেখ করা হয়েছে।

নামঞ্জুর হওয়া বাকিরা হলেন আখাউড়া উপজেলার রানীখার গ্রামের বাসিন্দা সৈয়দ আব্দুর রকিব, মো. আব্দুল মতিন, আব্দুল সহাব ভূঁইয়া, ছতুরা শরীফের মমিনুল ইসলাম, মো. রানু মিয়া, চান্দপুরের মো. নাছির উদ্দিন, মো. হাবিবুর রহমান, ধরখারের আব্দুল কুদ্দুস, আব্দুল আজিজ, মনিয়ন্দের মৃত হোসেন মিয়া, গঙ্গাসাগরের আব্দুল হামিদ ও তারাগনের মৃত লাল মিয়া।

যাচাই-বাছাইকালে অনুপস্থিত থাকায় নামঞ্জুর হয়েছেন, দুর্গাপুরের আব্দুল মজিদ ও চাঁনপুরের সিরাজুল ইসলাম খাদেম।

এ জাতীয় আরও খবর

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর