,

পাকিস্তানকে ১২৪ রানের বড় ব্যবধানে হারালো ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১২৪ রানে হারিয়েছে ভারত। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। ভারতের হয়ে ব্যাটিংয়ের উদ্বোধন করেন রোহিত শর্মা আর শিখর ধাওয়ান।

ভারতের করা ৩ উইকেটে ৩১৯ রানের জবাবে ৩৩.৪ ওভারে সবকটি উইকেট (ওয়াহাব রিয়াজ ইনজুরির কারণে খেলতে পারেন নি) হারিয়ে পাকিস্তানের ইনিংস থামে ১৬৪ রানের মাথায়। রোহিত শর্মা, শিখর ধাওয়ান,বিরাট কোহলি ও যুবরাজ সিংয়ের ব্যাটিং তাণ্ডবে নাকানি চুবানি খেয়েছে পাক বোলাররা।

বৃষ্টি বিঘ্নিত কারণে ৪৮ ওভারে নেমে আসা ম্যাচে আগুন ঝরিয়েছেন বিরাট কোহলি ও যুবরাজ সিং। পাকিস্তানে বিপক্ষে দেখা গেল সেই চির চেনা যুবরাজকে। ধুন্ধমার চার-ছক্কার মারে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। মাত্র ৩২ বল খেলে ৮টি চারের মার ও ১টি ছক্কায় ৫৩ রান করে হাসান অালীর বলে আউট হন যুবরাজ। এর আগে উদ্বোধনী জুটিতে শিখর ধাওয়ান ও রোহিত শর্মার শক্ত ভিত গড়ে দেন ভারতকে। তাদের জুটি থেকে আসে ১৩৬ রান। শিখর ধাওয়ান করেন ৬৮ রান। আর রোহিত রান আউট হওয়ার আগে করেন ৯১ রান।

খেলায় বিরাট কোহলির বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ৩২০ রানের বড় সংগ্রহ পায় ভারত। বিরাট কোহলি ৬৮ বলে ৩ ছক্কা ৬টি চারের মারে করেন অনবদ্য ৮২ রান।

এদিকে ভারতের দেওয়া ৩২০ রানের টার্গেটে পাকিস্তানের দুই ওপেনার আজহার আলী আর আহমেদ শেহজাদ ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৪৭ রান তোলেন। শেহজাদ ১২ রানে ফিরলেও ৬৫ বলে ৬টি বাউন্ডারিতে ৫০ রান করে বিদায় নেন আজহার। তিন নম্বরে নামা বাবর আজম করেন ৮ রান। মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে আসে ৩৩ রান। ১৫ রান করে সাজঘরে ফেরেন শোয়েব মালিক। কোনো রান ছাড়াই ইমাদ ওয়াসিমকে ফিরতে হয়। আর অধিনায়ক সরফরাজ আহমেদ ব্যক্তিগত ১৫ রানে বিদায় নেন। শাহদাব খান ১৪ রানে অপরাজিত থাকেন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত