,

ফিডারের দুধে বিষ মিশিয়ে সন্তানকে হত্যা

news-image

গাজীপুর প্রতিনিধি : ফিডারের দুধে বিষ মিশিয়ে আট মাসের সন্তানকে হত্যা করার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে।এ ঘটনায় ওই পাষণ্ড মাকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আদনান লাবিব সাদ।

পুলিশ ও এলাকাবাসীর অভিযোগ, গতকাল রাত ১১টার দিকে আদনানের বাবার সঙ্গে মায়ের ঝগড়া হয়। এর জের ধরে মা আদনানের ফিডারের দুধে বিষ মিশিয়ে দেন। খবর পেয়ে রাতেই পুলিশ সেখানে যায়। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। মাকে আটক করে।

এ ঘটনায় শিশুটির বাবা মো. হারুন অর রশিদ শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। শিশুটির লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, স্বামীর সঙ্গে বিবাদের জের ধরে দুধের সঙ্গে বিষ মিশিয়ে তিনি তাঁর সন্তানকে হত্যা করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ওই নারীকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিতে।

এ জাতীয় আরও খবর

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী