,

মার্কিন জোটের বিমান হামলায় আমাকের প্রতিষ্ঠাতা নিহত

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার দেইর আল জোর শহরে মার্কিন জোটের বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের প্রচারমাধ্যম আমাকের প্রতিষ্ঠাতা রাইয়ান মেশাল নিহত হয়েছেন। বুধবার ওই প্রতিষ্ঠাতার ভাই নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর দ্য টেলিগ্রাফের।

তবে এ বিষয়ে মার্কিন জোটের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। রাইয়ান মেশালের নিহত হওয়ার বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিতও করা যায়নি।

রাইয়ান মেশালের ভাইয়ের পোস্ট থেকে জানা গেছে, আল মায়াদিন শহরে নিজ বাড়িতে রাইয়ান এবং তার মেয়ে নিহত হয়েছেন। সিরীয় সরকারের বিরোধী আন্দোলনকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মেশালের নিহত হওয়ার খবরটি শেয়ার করেছেন।

রাইয়ানের ভাই বলেন, ‘আমি এই ঘোষণা দিতে পেরে সন্তুষ্ট যে, আমার বড় ভাই বরা কাদেক যিনি রাইয়ান মেশাল নামে পরিচিত ছিলেন তিনি জোটের বিমান হামলায় শহীদ হয়েছেন।’

বিশ্বজুড়ে আইএস যত হামলা চালিয়েছে তা প্রচার হয়েছে আমাকের মাধ্যমে। আমাকের মাধ্যমেই বিভিন্ন সময়ে হামলার দায় স্বীকার করেছে আইএস।

এ জাতীয় আরও খবর

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী