,

দৃশ্যায়ন ঠিক রেখে গানের কথার পরিবর্তন হচ্ছে

news-image

বিনোদন ডেস্ক : নুসরাত ফারিয়ার গানের কথার পরিবর্তন করা হবে। এমনটাই জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে। সম্প্রতি নুসরাত ফারিয়া ও জিৎ -এর ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশ পায়। কথার সাথে গানের কোরিওগ্রাফের ‘অসঙ্গতি’র কারণে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচিত হন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

এরপরই ইউটিউব থেকে গানটি সরিয়ে নিতে রবিবার লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজিজুল বাশার। নোটিশে উল্লেখ করা হয়, গানটিতে মদ ও স্বল্প পোশাকে নারীদেহ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে ও আল্লাহর নাম ব্যবহার করে অশ্লীলভাবে উপস্থাপন করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ২টার পর থেকে গানটি আর ইউটিউবে দেখা যাচ্ছে না। এরপরই গানটি অবস্থার সম্পর্কে জানতে জাজ মাল্টিমিডিয়ার সাথে যোগাযোগ করা হয়। জাজের একটি সূত্র জানায়, ইউটিউব থেকে আসলে গানটি সরানো হয়নি, প্রাইভেসি পরিবর্তন করা ঝয়েছে। যেহেতু দর্শক-শ্রোতাদের জন্যই গান, সেহেতু তাদের অভিমতকে আমরা গুরুত্ব দেবো। তবে গানটি অপরিবর্তিত থাকবে। দৃশ্যায়ন ঠিক রেখে বিতর্কিত কথাগুলো সরিয়ে নতুনভাবে লেখা হবে। বিস্তারিত বিষয় শিগগির গাণমাধ্যমকে জানানো হবেও বলে জানা গেছে।

গানটি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব থেকে প্রত্যাহার করা হলেও কলকাতার নায়ক জিৎ এর নিজস্ব ইউটিউব চ্যানেল গ্রাসরুট এন্টারটেইমেন্টে ভিডিওটি এখনও দেখা যাচ্ছে। ‘বস ২’ ছবিতে ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন কলকাতার জিৎ, শুভশ্রী, ইন্দ্রনীল সেনগুপ্ত, অমিত হাসান, সীমান্ত প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের