,

লেক থেকে লোকালয়ে বিষাক্ত ফেনার দলা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে একটি লেক থেকে উড়ে আসছে দলা দলা বিষাক্ত ফেনা। শিল্পবর্জ্য ও ময়লা-আবর্জনায় ভরা বেঙ্গালুরুর বারথার লেক আগাম বৃষ্টিতে বিষাক্ত ও গ্যাসীয় ফেনার কুণ্ডলীতে ভরে উঠেছে। বাতাসের তোড়ে দলা দলা ফেনা সড়কে ও বিভিন্ন প্রতিষ্ঠানে উড়ে আসছে।

বারথার লেক থেকে উড়ে আসা ফেনায় ছেয়ে গেছে আশপাশের আবাসিক, ব্যবসায়িক ও অন্যান্য ভবনগুলো। ট্রাফিক নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। হাসপাতালে ঢুকে যাচ্ছে ফেনার দলা। হেলমেটের মধ্যে ঢুকে যাওয়ায় মোটরসাইকেল আরোহীদের বিপদের মুখে পড়তে হচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরাও।

আগাম বৃষ্টিতে বেঙ্গালুরুবাসীর যেখানে স্বস্তি পাওয়ার কথা, সেখানে তাদের বিষাক্ত ফেনার দুর্বিপাকে পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। শিগগিরই এ সমস্যার সমাধানে সরকারের উপযুক্ত পদক্ষেপ চেয়েছে শহরবাসী।

সেবামূলক সংগঠন হোয়াইটফিল্ড রাইজিং গ্রুপের সদস্য প্রবীর বারগোদিয়া স্থানীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডকে জানিয়েছেন, এই প্রথমবার বারথার লেকের বিষাক্ত ফেনার দলা কলাম্বিয়া এশিয়া হাসপাতাল পর্যন্ত পৌঁছে গেছে। এই সংগঠনের ওয়েবসাইটে জানানো হয়েছে, বারথুর লেকে জমে থাকা ফেনা অপসারণে তারা কাজ করছে।

বেঙ্গালুরুর সবচেয়ে বড় লেক বেলান্দুর লেক। ফেব্রুয়ারি মাসে এই লেকে আগুন ধরে গিয়েছিল। কারণ ছিল শিল্পবর্জ্য ও ময়লা-আবর্জনায় লেকটির বিষাক্ত হয়ে পড়া। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে