,

সেন্সরে জমা পড়েছে শাকিব-বুবলীর ‘অহংকার’

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব খান-বুবলী অভিনীত ‘অহংকার’ ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা পড়েছে। গতকাল রোববার সকালে ছবিটি জমা দেয়া হয়েছে বলে জানান এই ছবির পরিচালক নির্মাতা শাহাদৎ হোসেন লিটন।

এর আগে বৈশাখে ‘অহংকার’ মুক্তির কথা থাকলেও কিছু জটিলতায় মুক্তি পায়নি। এরপর ঈদে মুক্তি পাবে শোনা গেলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। ছবির পরিচালক লিটন বলেন, ‘ঈদুল ফিতর এবং আজহা এই দুই ঈদে মাঝামাঝি সময়ে ‘অহংকার’ মুক্তি দেয়া হবে।

তিনি বলেন, ‘ছবির যাবতীয় কাজ শেষ করা হয়েছে। সেন্সর ছাড়পত্রের পেলেই ‘অহংকার’ এর টিজার, ট্রেলার প্রকাশ করা হবে।’

শাকিব-বুবলী জুটির এটি তিন নম্বর ছবি। ছবিটি নিয়ে বুবলী বলেন, ‘এর আগে শাকিব খানের সঙ্গে ‘বসগিরি’ ও ‘শুটার’ নামের দুটি ছবিতে অভিনয় করেছি। ছবি দুটি ব্যবসা সফল হয়েছিল। আশা করছি ‘অহংকার’ ছবিটি ও শাকিবের নায়িকা হয়ে দর্শকরা এবারও আমাকে সানন্দে গ্রহণ করবেন।’

‘অহংকার’ ছবিতে শাকিব-বুবলী ছাড়া আরও অভিনয় করছেন তমা মির্জা, আফজাল শরীফ, চিকন আলী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে