,

শিরোপা জিতে মৌসুম শেষ বার্সেলোনার

news-image

স্পোর্টস ডেস্ক : শিরোপা জিতে মৌসুম শেষ করলো বার্সেলোনা। গতকাল কোপা দেল রে’র ফাইনালে দেপোর্তিভো আলভেজকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে মেসি-নেইমাররা। কোপা দেল রে’তে বার্সেলোনার এটি টানা তৃতীয় শিরোপা। তবে, সব মিলিয়ে ২৯টি শিরোপা জিতে নিয়েছে তারা।

এদিন ম্যাচের ৩০ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করে বার্সেলোনা। এই গোলটি করেন লিওনেল মেসি। ৩৩ মিনিটে থিও বার্নার্ড ফ্র্যাঁসোয়া হার্নান্দেজের গোলে ম্যাচে সমতা আনে দেপোর্তিভো। ৪৫ মিনিটে নেইমারের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।

আর বিরতিতে যাওয়ার আগ মূহূর্তে দেপোর্তিভোর জালে বল জড়ায় পাকো আলকাসের। ম্যাচের দ্বিতীয়ার্ধে কোনও দল গোল করতে না পারায় ৩-১ ব্যবধানে ম্যাচটি জিতে শিরোপা ঘরে তুলে বার্সেলোনা।

আর শিরোপা জয়ের স্বাদ নিয়েই বার্সেলোনায় ক্যারিয়ার শেষ করলেন কোচ লুইস এনরিকে। গত মার্চের শুরুর দিকে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এনরিকে। গত মৌমুসে লা লিগার শিরোপা জিতলেও এবার শিরোপা জিততে পারেনি বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২