,

চাকরির প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে গেলেন তরুণীকে!

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর শাহজাহানপুরে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

গতকাল বেলা ১২টার দিকে ধর্ষণের ঘটনা ঘটেছে উল্লেখ করে রাত ৯টায় ওই তরুণী শাহজাহানপুর থানায় একটি মামলা করেন। মামলা নম্বর ৪১।

এ বিষয়ে শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) কুমার দাস মামলার এজাহারের বরাত দিয়ে জানান, পূর্বপরিচিত নোমান চৌধুরী (২৮) চাকরির প্রলোভন দেখিয়ে গতকাল ওই তরুণীকে শাহজাহানপুরে নিজের বাসায় নিয়ে যান। পরে বন্ধু শামসুদ্দিন (৩৫) ও আজিজুল ইসলাম রাজার (৩০) সহযোগিতায় তরুণীকে ধর্ষণ করেন।

এসআই জানান, মামলা দায়েরের পর আজ ভোরে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। আজ তাঁর ডাক্তারি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। পরীক্ষার পরে এ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা