,

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের নতুন জার্সি

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২৭ মে শনিবার ইংল্যান্ডে হয়ে গেল এই জার্সির উন্মোচন।

নতুন জার্সি সাম্প্রতিককালের যেকোনো জার্সির চেয়ে ভিন্ন। মাঝখানের গাঢ় লালের চারপাশে হালকা সবুজ রঙের ছোঁয়া জার্সিতে এনে দিয়েছে জাতীয় পতাকার আভা। অবাক করা ব্যাপার, চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সির মাঝখানে নেই কোনো স্পন্সরের নাম, যা এতদিন বাংলাদেশ দলের প্রায় সব জার্সিতেই পরিলক্ষিত হচ্ছিল।

http://bn.bdcrictime.com/wp-content/uploads/2017/05/%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%87%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF.jpg

আগামী এক জুন ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। প্রথমটি পাকিস্তানের বিপক্ষে খেলার পর দ্বিতীয় ম্যাচে ৩০ মে ভারতের মুখোমুখি হবে সাকিব-মুশফিকরা।

শনিবার বার্মিংহামের এজবাস্টনে নতুন এই জার্সি পড়েই পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ।

যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ইতিহাস মোটেও সুখকর নয়। এখন পর্যন্ত কোনো আসরে গ্রুপপর্ব পার করা হয়নি। আট ম্যাচের মাত্র একটিতে জয়। হার সাতটিতেই! তবে সদ্য সমাপ্ত হওয়া ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারানোর সুখস্মৃতি নিয়েই ইংল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে