,

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচ: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : হোক না প্রস্তুতি ম্যাচ। একে তো প্রতিপক্ষ পাকিস্তান। তার ওপর কয়দিন পরই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ময়দানি লড়াই। মাশরাফি বিন মুর্তজা আগেই ঘোষণা দিয়েছেন, প্রস্তুতি ম্যাচকে তারা গুরুত্ব দিয়ে মাঠে নামবেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শনিবার প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে মাশরাফির দল।

এজবাস্টনে বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি অবশ্য কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করছে না। তবে ৩০ তারিখে লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।

ত্রিদেশীয় সিরিজের একাদশে জায়গা না পেলেও প্রস্তুতি ম্যাচের ১৩ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন ইমরুল কায়েস। ১৩ জনের দল থেকে ১১ জন করে ব্যাটিং ও ফিল্ডিং করার সুযোগ পাবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বোলিংয়ে নিজেদের সক্ষমতা প্রমাণের সুযোগ পাচ্ছেন তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম।

আগামী ১ জুন চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

অন্যদিকে পাকিস্তান রয়েছে ‘বি’ গ্রুপে। ৪ জুন নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে সরফরাজ-আমিরের দল। গ্রুপে পাকিস্তানের অপর দুই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ দল: ইমরুল কায়েস, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

পাকিস্তান দল: আহমেদ শেহজাদ আজহার আলী, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, জুনায়েদ খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শোয়েব মালিক ও ওয়াহাব রিয়াজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে