,

ভাস্কর্য অপসারণ : প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা

news-image

নিউজ ডেস্ক : রাতের আঁধারে সুপ্রিম কোর্টের সামনে ন্যায়বিচারের প্রতীক হিসেবে স্থাপিত লেডি জাস্টিসিয়ার ভাস্কর্য সরানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় গ্রেপ্তার ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলার আসামিরা হলেন- ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্র ইউনিয়নের ঢাকা কলেজ শাখার সভাপতি আবদুল হালিম, লালবাগ থানার সভাপতি রামিম জয় এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নেতা আরিফ নূর। এ ছাড়া আরও অজ্ঞাত ১৪০ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান। আজ শনিবার গ্রেপ্তার চারজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

এদিকে প্রতিবাদকারীদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশ ডেকেছে প্রগতিশীল বামপন্থী সংগঠনগুলো। রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্ত্বরে বিকাল ৪টা থেকে এই কর্মসূচি শুরু হবে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায়বিচারের প্রতীক হিসেবে লেডি জাস্টিসিয়ার ভাস্কর্য স্থাপন করা হয়েছিল সুপ্রিম কোর্টের প্রাঙ্গনে। কিন্তু কট্টরপন্থী দল হেফাজতে ইসসলামসহ কয়েকটি ধর্মভিত্তিক সংগঠন ভাস্কর্যটিকে ‘গ্রিক দেবীর মূর্তি’ উল্লেখ করে এর অপসারণের দাবি জানিয়ে আসছিল। কিছুদিন আগে হেফাজতের আমির আহমেদ শফীকে এক অনুষ্ঠানে ভাস্কর্য অপসারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বৃহস্পতিবার গভীর রাতে ভাস্কর্যটি অপসারণ করা হয়। সেই রাত থেকেই প্রগতিশীল বিভিন্ন সংগঠন এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে