,

আন্তর্জাতিক বাজারে হঠাৎ স্বর্ণের দরপতন

news-image

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে টানা তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ওঠার একদিন পরই হঠাৎ দরপতন ঘটল স্বর্ণের। ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার বৃদ্ধির সম্ভাবনাও এই দরপতনের কারণ হতে পারে বলে ধারনা করছেন বাজার বিশ্লেষকরা। খবর রয়টার্সের।

গত মঙ্গলবার নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের (নিমেক্স) কোমেক্স বিভাগে আউন্সে ৫ ডলার ৯০ সেন্ট বা স্থানীয় মুদ্রায় ৪৭২ টাকা (প্রতি ডলার ৮০ টাকা দরে) দাম কমেছে স্বর্ণের। জুনে সরবরাহ চুক্তিতে সোমবারের তুলনায় দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ২৫৫ ডলার ৫০ সেন্ট বা এক লাখ ৪৪০ টাকায়।

এর আগে গত সোমবার কোমেক্সে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছিল ১ হাজার ২৬১ ডলার ৪০ সেন্ট বা এক লাখ ৯১২ টাকায়, যা গত ২৮ এপ্রিলের পর সেটিই ছিল সর্বোচ্চ দর। আইসিই ইউএস ডলার সূচক মঙ্গলবার বেড়েছে দশমিক ২ শতাংশ।

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার ঘটনার প্রভাব পড়েছে ইউরোপের অর্থনীতিতে। এ কারণে নিম্নমুখী প্রবণতায় রয়েছে ইউরো। দুর্বল ইউরো শক্তিশালী অবস্থানে ঠেলে দিচ্ছে ডলারকে। আর শক্তিশালী ডলার স্বর্ণসহ বিভিন্ন মূল্যবান ও ব্যবহারিক ধাতুর বাজারে সৃষ্টি করেছে নিম্নমুখী প্রবণতা।

এ জাতীয় আরও খবর

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস