,

সাভারের ‘জঙ্গি আস্তানা’ থেকে এক নারী গ্রেফতার ও দুই শিশু উদ্ধার

news-image

সাভারের নামাগেন্ডা এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা ৫তলা ভবন থেকে এক নারীকে গ্রেফতার ও দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির জানালা কেটে জঙ্গি মনির ও অন্য এক জঙ্গি পালিয়ে গেছে বলে দাবি করছে পুলিশ। সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহবুবুর রহমান বলেন, বাড়িটি থেকে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। ওই বাড়িতে মনির ও তার এক সহযোগী থাকতো। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে কক্ষের জানালা কেটে পালিয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘গ্রেফতার হওয়া নারীর কাছ থেকে তথ্য পেয়ে ওই বাড়ির প্রায় দুই শ গজ দূরে থাকা অন্য একটি বাড়িতে অভিযান শুরু হয়েছে। ছয়তলা বাড়িটির দ্বিতীয় ও নিচতলায় অভিযান চলছে।’

এ জাতীয় আরও খবর

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা