সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারকে উচ্ছেদের হুমকীর ঘটনায় সংবাদ সম্মেলন

news-image

আশুগঞ্জ প্রতিনিধি॥ আশুগঞ্জে মুক্তিযোদ্ধা হাইউল খন্দকারের পরিবারকে উচ্ছেদের হুমকীর ঘটনায় সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। শুক্রবার দুপুরে জেলার আশুগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা হাইউল খন্দকার। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ৯০ বছর যাবত তার পরিবারের লোকজন উপজেলার সোনারামপুর মৌজার ১৭১ হালে দাগ নং ৯৬৫ জমিতে বসবাস করছে। উক্ত ভূমিতে উচ্চ আদালতে রায় মোতাবেক ১২ শতাংশ যায়গা আমাদের দখলসত্ব ও ১০ শতাংশ যায়গা আদালতে বিচারাধীন আছে। এমতাবস্থায় রহস্যজনক কারনে পূর্ব নোটিশ ছাড়াই আশুগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি), সার্ভেয়ার ও ভূমি অফিসের নায়েব সহ কয়েকজন লোক এসে আমার দখলকৃত যায়গা উচ্ছেদের জন্য বলে। আমি তাদের কাছে কাগজপত্র দেখাতে চাইলেও তারা দেখতে রাজি না হয়ে রোববার আমার দখলকৃত ও মামলা চলমান যায়গা উচ্ছেদের জন্য আবারো আসবে বলে হুমকী প্রদান করেন। এমতাবস্থায় পরিবার পরিজন নিয়ে আমি বসববাড়ি হারানের আতংকে দিনযাপন করছি। এসময় সংবাদ সম্মেলনে হাইউল খন্দকারের বোন মাকসুদা বেগম, ভাই বোরহান উদ্দিন ও বোনের ছেলে মো. শাহিন মিয়া সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা