,

মুম্বাইয়ে ব্র্যাড পিট, স্বাগত জানালেন শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : বলা নেই, কওয়া নেই, হুট করেই ভারতে দেখা দিলেন হলিউড তারকা ব্র্যাড পিট। গত বছরের শেষ ভাগ থেকে এই অভিনেতা পারিবারিক ও ব্যক্তিগত নানা টানাপোড়েন নিয়ে হতাশাগ্রস্ত। তিনি যে হঠাৎ করেই ভারতীয় ভক্তদের এভাবে চমকে দেবেন, তা যেন কাকপক্ষীও টের পায়নি। গতকাল বুধবার অনেকেই এই খবর জানার পর বিশাল চমক পেয়েছেন।

ব্র্যাড পিটকে মুম্বাইয়ে স্বাগত জানান ‘বলিউড বাদশা’ শাহরুখ খান। নেটফ্লিক্সের ছবি ‘ওয়ার মেশিন’-এর প্রচারণার জন্যই ভারতে এসেছেন পিট। তাঁর এই সফরের পরিকল্পনাটি ছিল পুরোপুরি গোপন।

গতকাল রাতে ব্র্যাড পিট ও শাহরুখ খান মুখোমুখি হয়েছিলেন। হলিউড আর বলিউডের শক্তিমান দুই তারকা এক হলে আর কী হতে পারে? ‘কিং খান’ পিটকে জানান, কোন ছবিটি দেখার পর তিনি পিটের ভক্ত হয়েছেন। পিটের কৌতূহল ছিল বলিউডে একটি ছবির শুটিং শেষ হতে কত দিন লাগে? তাঁদের সন্তানেরা বাবার অভিনীত কোনো ছবি অপছন্দ করলে মন কতটা খারাপ হয়, তা নিয়েও কথা বলেছেন দুই মহাতারকা।

আড্ডার একপর্যায়ে ব্র্যাড পিটকে নাচানোরও চেষ্টা করেন শাহরুখ। কিন্তু পিট হার মেনে নিয়ে বলেন, ‘আমি তো আর বলিউড তারকা নই। নাচ আমাকে দিয়ে হবে না।’ শাহরুখও অবশ্য কম যান না। এর জবাবে তিনি বলেন, ‘আমরা যেকোনো মানুষকেই নাচাতে পারি।’ এরপর তিনি পিটকে তাঁর দুদিকে হাত ছড়িয়ে সেই বিখ্যাত ভঙ্গি করে দেখান। পিট শাহরুখের অনুরোধে তাঁর ভঙ্গি অনুকরণ করেন। আর কথা দেন, আবার এলে অবশ্যই দুজন একসঙ্গে নাচবেন।

ভারতে এটি পিটের প্রথম সফর নয়। এর আগেও একবার তিনি ভারতে এসেছিলেন। পার্থক্য শুধু একটাই। সেবার তাঁর সঙ্গে ছিলেন সাবেক স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি। আর এবার তিনি এসেছেন একা। বছর দশেক আগে একবার ভারতের পুনেতে জোলি ‘এ মাইটি হার্ট’ (২০০৭) ছবির শুটিং করতে এসেছিলেন। তখন তাঁকে সঙ্গ দিতেই ভারতে আসেন পিট।

ব্র্যাড পিটের ছবি ‘ওয়ার মেশিন’ পরিচালনা করেছেন ডেভিড মিশোড। বলা হচ্ছে, এখন পর্যন্ত এটি নেটফ্লিক্সে মুক্তি দেওয়া সবচেয়ে বড় বাজেটের ছবি। বলিউড লাইফ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা