,

চট্টগ্রামের বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

news-image

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক শেখ মো. মহিউদ্দিনকে ঢাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলের নেতারা।

গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে কয়েকজন লোক বিএনপির এই নেতাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তবে এ ব্যাপারে ঢাকায় গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী টেলিফোনে আজ বুধবার সকালে এনটিভি অনলাইনকে জানান, গতকাল রাতে ঢাকা থেকে চট্টগ্রামে রওনা দেওয়ার উদ্দেশে আরামবাগ থেকে একটি বাসে উঠেন শেখ মো. মহিউদ্দিন। তাঁর সঙ্গে বন্ধু মোহাম্মদ এনামও ছিলেন।

এ সময় ডিবি পরিচয় দিয়ে কয়েকজন লোক তাঁদের নাম-পরিচয় জানতে চায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর মহিউদ্দিনকে তুলে নিয়ে যায়। পরে ওই বন্ধুর কাছ থেকে বিএনপি এবং পরিবারের সদস্যরা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এ নেতা।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, এ ঘটনার প্রতিবাদসহ শেখ মো. মহিউদ্দিনকে ফিরিয়ে দেওয়ার দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করবেন তাঁরা।

এ জাতীয় আরও খবর

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস