,

আপন জুয়েলার্সের মালিকের গাড়ি জব্দ

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেট থেকে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদে ও তাঁর ছেলে শাফাত আহমেদের একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। আজ মঙ্গলবার গাড়িটি নগরের জিন্দাবাজার এলাকার একটি বাড়ি থেকে জব্দ করা হয়। মার্সিডিজ ব্র্যান্ডের এই গাড়িটির মূল্য প্রায় দেড় কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গাড়িটি চৌকিদেখি এলাকায় শুল্ক গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। যে বাড়ি থেকে গাড়ি আটক করা হয়, সেটি দিলদার আহমেদের মামার বাড়ি। দিলদারের পৈতৃক বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির নগরগ্রামে।

যোগাযোগ করলে সিলেট শুল্ক গোয়েন্দা কার্যালয়ের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ বলেন, গাড়িটি শুল্ক গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে এবং পরীক্ষা–নিরীক্ষা করে দেখা হচ্ছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, গাড়িটিতে যে কাগজপত্র পাওয়া গেছে, সেখানে মালিক হিসেবে দিলদার আহমেদ ও তাঁর ছেলে শাফাত আহমেদ। কাগজে দেখা যায় গাড়ির রেজিস্ট্রেশন ২০১১ সালে করা। অথচ পিন কোড দেখে জানা যায়, গাড়িটি ২০০২ সালে আনা হয়েছে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা