,

কোনো রেকর্ড ভাঙেনি বাহুবলি-টু!

news-image

 

বিনোদন ডেস্ক : এসএস রাজামৌলি পরিচালিত ফ্যান্টাসি-ড্রামা সিনেমা বাহুবলি-দ্য কনক্লুশন বা বাহুবলি-টু। গত ২৮ এপ্রিল, মুক্তির পর বক্স অফিসে প্রায় ১৫০০ কোটি রুপির উপরে আয় করেছে সিনেমাটি। ভেঙে দিয়েছে বক্স অফিসে অতীতের সকল রেকর্ড। কিন্তু বলিউড নির্মাতা অনিল শর্মার মতে, কোনো রেকর্ডই ভাঙতে পারেনি বাহুবলি-টু।

গাদার-এক প্রেম কথা, আপনে সহ বেশকিছু জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন অনিল শর্মা। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় বাহুবলি-টু সিনেমার ১৫০০ কোটি রুপি আয় প্রসঙ্গে এ নির্মাতা বলেন, ‘এটা শুধু সময়ের ব্যাপার মাত্র। ২০০১ সালে গাদার-এক প্রেম কথা সিনেমাটি মুক্তি পেয়েছিল এবং বেশ ভালো ব্যাবসা করেছিল। সিনেমাটি ২৬৫ কোটি রুপি আয় করে এই সময়ের হিসেব করলে তা ৫ হাজার কোটির সমান।’

এ প্রসঙ্গে বার বার প্রশ্ন করা হলে অনিল শর্মা বলেন, ‘ভালো সিনেমা তৈরি হলে রেকর্ড ভাঙবেই। আর বাহুবলি-টু সিনেমার কথা বললে, এটি এখনো কোনো রেকর্ড গড়েনি। আগেই বলেছি, ২০০১ সালে গাদার-এক প্রেম কথা ২৬৫ কোটি রুপি আয় করেছিল। তখন টিকিটের মূল্য ছিল মাত্র ২৫ রুপি। বর্তমান বাজার মূল্যে হিসাব করলে সিনেমার আয় এখন ৫ হাজার কোটি রুপি। আর বাহুবলি-টু সিনেমাটি আয় করেছে ১৫০০ কোটি রুপি। সুতরাং বাহুবলি-টু কোনো রেকর্ড ভাঙেনি।’

এ নির্মাতার পরবর্তী সিনেমার মধ্য দিয়ে নায়ক হিসেবে অভিষেক হবে তার ছেলে উৎকর্ষের। সিনেমাটির মহরত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনিল শর্মা। শিশুশিল্পী হিসেবে গাদার-এক প্রেম কথা সিনেমায় অভিনয় করেছিলেন উৎকর্ষ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে