,

মুস্তাফিজ র‌্যাংকিংয়ে ১৩ ধাপ এগোলেন

news-image

স্পোর্টস ডেস্ক : ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফিরেছিলেন মুস্তাফিজুর রহমান।। তখন খুবটা ভালো করতে পারেননি। এরপর শ্রীলঙ্কা সফরে নিজেকে মেলে ধরতে শুরু করেন কাটার মাস্টার। ত্রিদেশীয় সিরিজে নিজেকে ফিরে পেয়েছেন ভালোভাবেই।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। সর্বশেষ ম্যাচে তার কাটার সেøায়ারে কেঁপে উঠেছে আয়ারল্যান্ড। ৯ ওভারে দুটি মেডেনসহ ২৩ রান দিয়ে পকেটে পুরেছেন ৪ উইকেট। ইকোনমি রেট ২.৫৫! সত্যিই অসাধারণ। হয়েছেন ম্যাচ সেরাও। এ যেন আগের সেই মুস্তাফিজকেই ফিরে পেল বাংলাদেশ!
চোট কাটিয়ে ফেরা মুস্তাফিজ পৌঁছেছেন ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে। ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে ১৩ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন এই পেসার। মুস্তাফিজের সংগ্রহ ৫৮৩ পয়েন্ট। আজ সোমবার সদ্য প্রকাশিত আইসিসির ওয়ানডে র‌্যাংকিং বলছে এমনটাই।
ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে দশে থাকা একমাত্র বাংলাদেশি হলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের ভা-ারে জমা আছে ৬১৯ পয়েন্ট। তার অবস্থান দশম। ৫৯৯ পয়েন্ট নিয়ে মাশরাফি বিন মর্তুজা রয়েছেন ১৫তম স্থানে।

এ জাতীয় আরও খবর

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার