,

নাজিব রাজাকের সঙ্গে শেখ হাসিনার বৈঠক

news-image

নিউজ ডেস্ক : আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রিয়াদে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বলরুমে রবিবার রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের প্রধানের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলাচনা হয় বলে সম্মেলন শেষে সাংবাদিকদের জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক।

তিনি আরও বলেন, মালয়েশিয়া ছাড়াও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাখমনের সঙ্গে একান্তে বৈঠক করেন শেখ হাসিনা।

শহীদুল আরও জানান, আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসার ইচ্ছা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প।

চার দিনের এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওমরাহ পালন এবং মদিনায় মহানবী (সা.)-এর রওজা জিয়ারত করার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস