,

মেয়েটিকে কামড়ে টেনে নিয়ে গেলো সিল! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : কেউ একজন ডক থেকে সিল মাছটির (সি লায়ন) দিকে খাবারের টুকরো ছুড়ে দিল। সেটা নিতেই ডকের কাছাকাছি এসেছিল সিলটি। ডকের কাছে হাঁটু গেড়ে বসে থাকা ছোট মেয়েটির কাছাকাছি ভেসে উঠেছিল খাবার নিতে। তা দেখে মেয়েটিসহ দর্শকেরা হাসছিলেন। বিষয়টি মনে হয় পছন্দ হয়নি সিল মাছটির। মুহূর্তের মধ্যে ফিরে এসে মেয়েটির সাদা জামা কামড়ে ধরে এক ঝটকায় তাকে পানিতে টেনে নিয়ে যায়।

তবে প্রাণে বেঁচে গেছে মেয়েটি। এক ব্যক্তি দ্রুত পানিতে লাফিয়ে পড়ে মেয়েটিকে রক্ষা করেন। সৌভাগ্যক্রমে মেয়েটি বা উদ্ধারকর্তা কারও কোনো ক্ষতি হয়নি।

এ ঘটনা ঘটেছে কানাডার বন্দরনগরী ভ্যানকুবারের স্টিভেস্টন ফিশারম্যান জেটিতে। পুরো দৃশ্যটি ক্যামেরাবন্দী করেন মাইকেল ফুজিয়ারা নামের এক ব্যক্তি। গত শনিবার ভিডিওটি তিনি ইউটিউবে পোস্ট করেন। গতকাল রোববার বিকেলের মধ্যেই ভিডিওটি দেখা হয়েছে ১৫ লাখ বার।

কানাডার সিবিসিকে মাইকেল বলেন, তিনি ওই ডকে নিয়মিত যান। তবে এ রকম তিনি কখনোই দেখেননি।

এদিকে লোকজনকে প্রাণীদের এমন কাছাকাছি যাওয়ার সমালোচনা করেছেন ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী গবেষণা ইউনিটের পরিচালক অ্যান্ড্রু টিটস। তিনি বলেন, ‘ভিডিওটি দেখে আমার প্রথমেই মনে হয়েছে, কিছু লোক এত নির্বোধ! তারা কীভাবে যথাযথ সম্মানের সঙ্গে প্রাণীদের সঙ্গে আচরণ করবে, তা জানে না। এই প্রাণীগুলো যে সার্কাসের কলাকৌশল প্রদর্শক নয় বা মানুষের সঙ্গে আচরণের প্রশিক্ষিত নয়, তা মানুষগুলো ভুলে যায়।’ তিনি বলেন, মনে হয় সিল মাছটি মেয়েটির সাদা জামাকে খাবার মনে করেছিল। এ ধরনের প্রাণীগুলো সাধারণত বিপজ্জনক হয় না।

https://youtu.be/MUD1fXWVOGU

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে