,

নবীনগরে যুবকের মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আরিফুল ইসলাম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পূর্ব কৃষ্ণনগর গ্রামের একটি কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের শাজাহান মিয়ার ছেলে।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার  জানান, সকালে পূর্ব কৃষ্ণনগর গ্রামের একটি কবরস্থানে মাটিতে পুতে রাখা অবস্থায় আরিফুলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা আরিফুলের মরদেহ কবরস্থানে পুতে রেখে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে