,

উত্তর কোরিয়া আরো ক্ষেপণাস্ত্র তৈরি করবে : কিম

news-image

গত রোববার সফল একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ঘোষণা দিয়েছেন তার দেশ আরো ক্ষেপণাস্ত্র তৈরি করবে। জাতিসংঘ সহ যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া সামরিক শক্তি বৃদ্ধি অব্যাহত রাখবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেএনসি এ খবর দিয়েছে।
কেএনসি’র রিপোর্টে বলা হয়,নতুন মিসাইল পুকগুকসং-২ এর সফল পরীক্ষায় প্রেসিডেন্ট কিম জং উন সন্তুষ্ট এবং তিনি এটাকে “সফল অস্ত্র কৌশল” বলে উল্লেখ করেন।
রিপোর্টে আরো বলা হয়,মিসাইলটি নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে। তাই কিম মিসাইলটিকে অ্যাকশনের জন্য স্থাপনের অনুমোদন দেন।
যুক্তরাষ্ট্র,জাপান,দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার পরও উত্তর কোরিয়া আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো। উত্তর কোরিয়ার এধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিপরীতে কোরিয়া উপদ্বীপ অঞ্চলে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি বৃদ্ধি করেছে। বিমানবাহী রণতরী, পারমাণবিক ক্ষেপণাস্ত্র সজ্জিত ডুবো জাহাজ ছাড়াও জাপানে অত্যাধুনিক বিমান ও ড্রোন এবং দক্ষিণ কোরিয়ায় পাল্টা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ থাড মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিরত রাখতে চাপ সৃষ্টির অনুরোধ করলেও তা পাত্তা দিচ্ছেন না কিম। এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে