,

আয়ারল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী সমকামী লিও!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতীয় বংশোদ্ভূত ও স্বঘোষিত সমকামী লিও ভরাদকর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রিত্বের দৌঁড়ে এগিয়ে রয়েছেন। দেশটির প্রথম সমপ্রকামী প্রধানমন্ত্রী হওয়ার নজিরও সম্ভবত গড়তে চলেছেন তিনি। তাঁর নেতৃত্বে ইতিমধ্যেই আস্থা রেখেছেন দেশটির মন্ত্রিসভার একাধিক শীর্ষ স্থানীয় সদস্য। আইরিশ পার্লামেন্টের অধিকাংশ সহকর্মীও তাঁকে সমর্থন জানিয়েছেন।

জানা যায়, লিওর জন্ম ডাবলিনে। তাঁর বাবা ভারতীয়, জন্ম মুম্বাইয়ে, মা আইরিশ। বর্তমানে জনকল্যাণ দফতরের মন্ত্রী লিও হতে পারেন আয়ারল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী। প্রাক্তন প্রধানমন্ত্রী এন্ডা কেনি পদত্যাগ ঘোষণা করার পরে ওই পদের দাবিদার হিসেবে মনোনয়নপত্র জমা দেন ভরাদকর। তাঁর প্রতিদ্বন্দ্বী সমদলীয় সদস্য দেশের আবাসনমন্ত্রী সাইমন কভেনি।
প্রধানমন্ত্রী পদে তাঁর নির্বাচিত হওয়ার সম্ভাবনা সম্পর্কে লিওর মন্তব্য, ‘এখনই কিছু ভাবছি না। যে বিপুল সমর্থন পেয়েছি তাতে আমি অভিভূত। আসন্ন ডিবেট ও সভাগুলির জন্য সাগ্রহে অপেক্ষা করছি। ’

উল্লেখ্য, আগামী ২ জুন নির্বাচনে পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নেবেন আয়ারল্যান্ডের জনগণ। তার কয়েক দিন পরেই শপথ গ্রহণ অনুষ্ঠান। ২০১৫ সালে বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে নির্বাচনের মাধ্যমে সমকামী বিবাহে আইনি সিলমোহর দেয় আয়ারল্যান্ড। ওই বছরই নিজেকে সমপ্রেমী হিসেবে ঘোষণা করেন লিও ভরাদকর। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে