,

ভারতের সঙ্গে ফের রেকর্ড পরিমাণ ডলারের অস্ত্র চুক্তি ইসরাইলের

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের সঙ্গে ফের রেকর্ড পরিমাণ আর্থিক অংকের অস্ত্র চুক্তিতে স্বাক্ষর করল ইসরাইল। নতুন করে ৬৩ কোটি মার্কিন ডলারের অস্ত্র চুক্তি হয়েছে দিল্লি এবং জেরুজালেমের মধ্যে। নতুন এই চুক্তি অনুসারে ভারতীয় নৌ-সেনার জন্য ইসরাইলের থেকে আসবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। যেগুলি মাটি থেকে আকাশে নিক্ষেপ করা যাবে খুব সহজেই।

রবিবার সরকারিভাবে ইসরাইলের তরফ থেকে জানানো হয়েছে যে, ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন অ্যারোস্পেস ও প্রতিরক্ষা কোম্পানি ‘ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড’কে ক্ষেপণাস্ত্র সরবারহ করবে ইসরাইল। ভারতের চারটি যুদ্ধ জাহাজে বসান থাকবে এই ক্ষেপণাস্ত্র। বিমান, হেলিকপ্টার, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানসহ সব ধরণের আকাশ ভিত্তিক হুমকি নস্যাৎ করতে সক্ষম এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। মাস খানেক আগেই ভারতের সঙ্গে ইসরাইলের ২০০ কোটি মার্কিন ডলারের অস্ত্র চুক্তি হয়েছিল। ইসরাইলের ইতিহাসে এই ধরণের অস্ত্র চুক্তির নজির আর নেই। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত