,

সৌদি আরবে হিজাবহীন মেলানিয়া-ইভাঙ্কা, কটাক্ষ ও বিতর্কের ঝড়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্টের বিদেশ সফরের প্রথম দিনে শনিবার সকালে সৌদি আরব পৌঁছেই বিতর্কে জড়ালেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। রিয়াদের রাজা খালিদ বিমানবন্দরে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে যখন এয়ার ফোর্স ওয়ান থেকে নেমে আসেন মেলানিয়া, তখন ইসলামের রীতি মেনে তার মাথায় ছিল না হিজাব। এ নিয়ে বিতর্কের ঝড় ওঠেছে।

জানা গেছে, আরব দেশের রীতি মেনে পা পর্যন্ত কালো রঙের পোশাক পরলেও নিজের বাদামি রঙের চুল খোলাই রাখলেন মেলানিয়া। এর কিছুক্ষণ পরে স্বামী জ্যারেড কুশনারের হাত ধরে নামেন মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা তথা তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। তিনিও মাথায় হিজাব পরেননি।

নারীদের বাইরে ঢোলা কালো পোশাক বা আবায়া এবং মাথা ঢাকার জন্য লজ্জাবরণ বস্ত্র বা হিজাব পরা সৌদি আরবের রীতি। যদিও বিদেশিদের ক্ষেত্রে এটা সব সময় প্রযোজ্য নয়। কিন্তু সাধারণত অন্য রাষ্ট্রের নারী প্রধান বা নেত্রীরা মুসলিম দেশে হিজাব ব্যবহার করেন। সেই মতো এ বছরের শুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলও ইসলামী রীতি মেনে হিজাব ব্যবহার করেছিলেন।

তবে ২০১৫ সালে সৌদি রাজা আবদুল্লার মৃত্যুর পরে শেষ শ্রদ্ধা জানাতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরসঙ্গী হিসেবে গিয়েছিলেন তার স্ত্রী মিশেল ওবামা। তিনি সে সময় হিজাব পরেননি। একইভাবে আর এক সাবেক মার্কিন ফার্স্ট লেডি লরা বুশ এবং ওবামার বিদেশ সচিব হিলারি ক্লিন্টনও হিজাব ব্যবহার করেননি। মিশেল হিজাব না পরায় সে সময় টুইটারে ইসলামী রীতি না মানার জন্য মিশেলকে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। দুবছর পর তার স্ত্রীও রীতি না মানায় এবার টুইটারে কটাক্ষ শুনতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকেও।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে