,

দুই ফুট পাঁচ ইঞ্চির যুগল!

news-image

অনলাইন ডেস্ক : মনের মতো মানুষই এনে দিতে পারে জীবনের পূর্ণতা। আর সে কথাই যেন আরেকবার বিশ্ববাসীকে স্মরণ করে দিলেন ভারতের হিমাচল প্রদেশের উনা জেলার রাজেশ কুমার (৩৪) আর তার স্ত্রী শৈলজা কুমারী (৩০)। তাদের দু’জনেরই উচ্চতা দুই ফুট পাঁচ ইঞ্চি করে।

বহুদিন ধরেই যোগ্য পাত্রী খুঁজছিলেন সরকারি চাকরিজীবী রাজেশ। পরিবার-পরিজন থেকে শুরু করে অফিসের সহকর্মীরা বহু খুঁজেছেন রাজেশের মতো একজন পাত্রী। পরিবারের চাহিদা ছিল দুটো- হয় এক্কেবারে কাঁটায় কাঁটায় রাজেশের উচ্চতা ছুঁতে হবে, না হয় রাজেশের থেকে আর একটু খাটো। কিন্তু এর ওপরে উঠলে চলবে না। অবশেষে রাজেশের পরিবার খুঁজে পায় শৈলজাকে।

অন্যদিকে, প্রায় একই গল্প শৈলজারও। অনেক দিন ধরেই অনেক জায়গায় তন্ন তন্ন করে একজন আড়াই ফুটের পাত্র খুঁজছিল শৈলজার পরিবার। তবে ভাগ্যে লেখা থাকলে আবার চিন্তা কেন? শৈলজার ভাগ্যের চাকা এসে থামে রাজেশের বাড়ির দোরগোড়ায়। পরিণতি হিসেবে বেশ জাঁকজমকভাবেই বিয়ে হয় তাদের। আশপাশের বহু গ্রাম থেকে অনেকেই ভিড় জমিয়েছিলেন এ দম্পতিকে দেখতে।

এ ব্যাপারে রাজেশ জানান, ‘শৈলজা আমাকে সম্পূর্ণ করেছে। তাকে আমি সর্বদা খুশি রাখতে চাই। আমরা একে অপরের জন্যই জন্মেছি। ’ পাশাপাশি শৈলজা বলেন, ‘আমিও খুব খুশি যে অবশেষে মনের মতো কাউকে পেলাম। এর পুরোটাই সম্ভব হয়েছে ইশ্বর আর আমার পরিবারের জন্য। ’

সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা