,

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ ঘোষণা

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৫টি ক্ষেত্রে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ প্রদানের ঘোষণা করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখা থেকে গত ১৬ মে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এই কথা জানানো হয়েছে।

২০১৫ সালের পুরস্কারের জন্য সুপারিশ করা ব্যক্তি/চলচ্চিত্রের নাম : আজীবন সম্মাননা : যুগ্মভাবে – শাবানা ও ফেরদৌসি রহমান; শ্রেষ্ঠ চলচ্চিত্র : যুগ্মভাবে- বাপজানের বায়োস্কোপ (পরিচালক- মো. রিয়াজুল মওলা রিজু) ও অনিল বাগচীর একদিন (পরিচালক- মোরশেদুল ইসলাম); শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র : একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর); শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : যুগ্মভাবে – মো. রিয়াজুল মওলা রিজু (চলচ্চিত্র-বাপজানের বায়োস্কোপ) ও মোরশেদুল ইসলাম (চলচ্চিত্র -অনিল বাগচীর একদিন)।

শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে : যুগ্মভাবে- শাকিব খান (চলচ্চিত্র -আরো ভালোবাসবো তোমায়) ও মাহফুজ আহমেদ (চলচ্চিত্র- জিরো ডিগ্রি); শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে : জয়া আহসান (চলচ্চিত্র – জিরো ডিগ্রি); শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে : গাজী রাকায়েত (চলচ্চিত্র – অনিল বাগচীর একদিন); শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে : তমা মির্জা (চলচ্চিত্র-নদীজন); শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে : ইরেশ যাকের (চলচ্চিত্র – ছুঁয়ে দিল মন); শ্রেষ্ঠ শিশুশিল্পী : যারা যারিব (চলচ্চিত্র – প্রার্থনা); শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার : প্রমিয়া রহমান (চলচ্চিত্র- প্রার্থনা)।

শ্রেষ্ঠ সংগীত পরিচালক : সানী জুবায়ের (চলচ্চিত্র-অনিল বাগচীর একদিন); শ্রেষ্ঠ গায়ক : যুগ্মভাবে- সুবীর নন্দী (তোমারে ছাড়িতে বন্ধু, চলচ্চিত্র মহুয়া সুন্দরী) ও এসআই টুটুল (উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র বাপজানের বায়োস্কোপ); শ্রেষ্ঠ গায়িকা : প্রিয়াংকা গোপ (আমার সুখ সে তো, চলচ্চিত্র অনিল বাগচীর একদিন); শ্রেষ্ঠ গীতিকার : আমিরুল ইসলাম (উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র বাপজানের বায়োস্কোপ); শ্রেষ্ঠ সুরকার : এস আই টুটুল (উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র বাপজানের বায়োস্কোপ); শ্রেষ্ঠ কাহিনীকার : মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ); শ্রেষ্ঠ চিত্রনাট্যকার : যুগ্মভাবে – মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ) ও মো. রিয়াজুল মওলা রিজু (বাপজানের বায়োস্কোপ); শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা : হুমায়ূন আহমেদ (অনিল বাগচীর একদিন); শ্রেষ্ঠ সম্পাদক : মেহেদী রনি (বাপজানের বায়োস্কোপ); শ্রেষ্ঠ শিল্প নির্দেশক : সামুরাই মারুফ (জিরো ডিগ্রি); শ্রেষ্ঠ চিত্রগ্রাহক : মাহফুজুর রহমান খান (পদ্ম পাতার জল); শ্রেষ্ঠ শব্দগ্রাহক : রতন কুমার পাল (জিরো ডিগ্রি); শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা : মুসকান সুমাইকা (পদ্ম পাতার জল) এবং শ্রেষ্ঠ মেক-আপম্যান : শফিক (জালালের গল্প)।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে