,

সড়ক দুর্ঘটনায় নিহত ৮

news-image

দেশের চার স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় আট জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে কালীগঞ্জে ৩, পাবনায় ৩, যশোরে ১ ও লালমরিহাটে ১ জন মারা গেছেন। ভোরের পাতা প্রতিনিধিদের পাঠানো খবর-

কালীগঞ্জ : ঝিনাইদহের কালীগঞ্জের বৈশাখী তেল পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপেক্ষ ৩৫ জন বাসযাত্রী। আহদের মধ্যে ৮ জনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। যাদের মধ্যে তিনজন মারা গেছে।

নিহতরা হলেন, কালীগঞ্জ পৌরসভাধীর বলিদাপাড়া গ্রামের মৃত ইবাদত হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন (৬০), কালীগঞ্জ মধুগঞ্জ বাজার মহিলা কলেজ পাড়ার আমিনুল ইসলাম (৫০) ও অজ্ঞাত এক মহিলা।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জের বৈশাখী তেল পাম্প এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস একটি সাইকেল আরোহীকে চাপা দিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। ধাক্কায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে আমিনুল ইসলাম (৫০), ইব্রাহিম হোসেন (৪৫) ও আক্তার হোসেন নামে তিন জন নিহত হয়।

পাবনা : পাবনায় পৃথক স্থানে রড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার সুজানগর-পাবনা সড়কের কাঁচিপাড়া মোড় নামক স্থানে সড়ক দূর্ঘটনায় ঈশ্বরদি পৌর উপ-সহকারি ভূমি কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।

জানা যায়, পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনা পৌর সদরের নুরপুর মহল্লার বাসিন্দা আসাদুজ্জামান লিটন (৪৫) ও সিএনজি অটোরিকশা চালক সদর উপজেলার ভাড়ারা গ্রামের বিলাত সরদারের ছেলে মিজানুর রহমান মিজান (৩৫)। এদের মধ্যে লিটন ঈশ্বরদি উপজেলার উপ-সহকারি ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

অপরদিকে পাবনার বেড়ায় ট্রাকের ধাক্কায় চাঁদ আলী সরদার (৫০) নামে একজন সবজি বিক্রেতা নিহত হয়েছে এবং আজিজুল হক নামে অপর একজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে বেড়া সিএন্ডবি ফায়ার সার্ভিসের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁদ আলীর বাড়ি বেড়া চাকলা ইউনিয়নের দমদমা গ্রামে।

যশোর : যশোরে সড়ক দুর্ঘটনায় দুলাল হক (২৫) নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন হেলপার রিপন (২০)। বৃহস্পতিবার ভোরে যশোর-বেনাপোল সড়কের নাভারন বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিহত দুলাল হক ভোলা জেলা সদরের কুতুবা গ্রামের সিরাজুল হকের ছেলে।

লালমনিরহাট : লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় ট্রাকচাপায় ইজরুন নেছা (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বুড়িমারী স্থলবন্দরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলীবাড়ী গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে