,

আইসিসির নজরেও মোস্তাফিজ

news-image

 

স্পোর্টস ডেস্ক :আন্তর্জাতিক ক্রিকেটে এসেই তাঁরা দ্যুতি ছড়িয়েছেন, দ্রুতই নিজেকে প্রতিষ্ঠা করেছেন দলের অপরিহার্য সদস্য হিসেবে। চ্যাম্পিয়নস ট্রফিতে আলো ছড়াতে পারেন এমন আট তরুণ ক্রিকেটারের তালিকা করেছে আইসিসি। মোস্তাফিজুর রহমান আছেন এই তালিকায়।

চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেয়া প্রতিটি দলেরই একজন তরুণ খেলোয়াড় আছেন আইসিসির তালিকায়। বাংলাদেশের মোস্তাফিজ ছাড়াও দক্ষিণ আফ্রিকা থেকে আছেন কাগিসো রাবাদা, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার, পাকিস্তানের বাবর আজম, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, ভারতের জসপ্রীত বুমরা, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স আর ইংল্যান্ডে স্যাম বিলিংস। এই তালিকার বেশির ভাগ খেলোয়াড়ের আন্তর্জাতিক অভিষেক হয়েছে ২০১৫ সালে। বিগত দুই-তিন বছরে প্রত্যেকেই নিজেকে চিনিয়েছেন অন্যভাবে। আইসিসি তাই বলছে, এবার চ্যাম্পিয়নস ট্রফিতে চোখ রাখুন এই আট তরুণ খেলোয়াড়ের দিকে।

আন্তর্জাতিক অভিষেকেই বিস্ময় উপহার দেয়া মোস্তাফিজ বিগত তিন বছর ধরেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাছে ‘অটোমেটিক চয়েস’। যদিও বারবার চোট পড়ে ব্যাহত হয়েছে তার অগ্রযাত্রা। এর মধ্যে বাংলাদেশ দলও পেয়েছে আরো কয়েকজন প্রতিভাবান তরুণ ক্রিকেটার। তবুও এবারো চ্যাম্পিয়নস ট্রফিতে মোস্তাফিজের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ।

আইসিসিও বলছে চোখ রাখুন মোস্তাফিজের দিকে, ‘বাঁহাতি পেসারের মধ্যে বিশেষ কিছু আছে। ভবিষ্যতে যে প্রজন্মের খেলা দেখতে আপনি তাকিয়ে থাকবেন, সে তাদের একজন। এরই মধ্যে নিজেকে সে আলাদাভাবে চিনিয়েছে। বাংলাদেশ মোস্তাফিজের মতো সত্যিকারের একটা রত্ন পেয়েছে। সে দ্রুত, নিখুঁত ও অফ কাটার শিল্পী।’

শুধুই প্রশস্তিগাথা নয়, আইসিসি জানাচ্ছে, চোটমুক্ত থাকলে মোস্তাফিজের দেয়ার আছে অনেক, ‘২১ বছর বয়সী এই পেসারের এখনো অনেক কিছু আছে। যদি সে চোটমুক্ত থাকে আরো পরিণত হওয়ার সময় পাবে এবং দক্ষতা দেখানোরও সময় পাবে। বর্তমান ফর্ম ও সম্ভাবনা মিলিয়ে মোস্তাফিজ অনেক বড় কিছু অর্জন করতে পারে।’ সূত্র: আইসিসি

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে