,

কান উৎসবে মনিকার চুমু

news-image

 
বিনোদন ডেস্ক : সিনেমার পর্দায় অনেকবারই চুম্বন দৃশ্যে দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী মনিকা বেলুচ্চিকে। এবার জনসম্মুখে সহযোগী উপস্থাপককে চুমু খেলেন এ অভিনেত্রী।

গতকাল বুধবার ছিল ৭০তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিন। উৎসবে ‘মাস্টার অব সিরিমনি’র ভূমিকা পালন করছেন মনিকা। অনুষ্ঠানে ফ্রেঞ্চ ডিজাইন হাউস ডাইওরের পোশাক পরে হাজির হয়েছিলেন তিনি। গলায় ছিল হীরের নেকলেস। অপরূপ সাজে সবার নজর যেন তার দিকেই ছিল।

উদ্বোধনী দিনে ফ্রেঞ্চ পরিচালক আর্নাউড দেশপ্লেচিনের লে ফ্যান্টমস ডিসমায়েল সিনেমার প্রদর্শনীর পূর্বে প্যালাইস দেস ফেস্টিভ্যাল এট দেস কনগ্রেসে উপস্থিত দর্শকের সামনে সহকারী সঞ্চালক ফ্রেঞ্চ কমেডিয়ান অ্যালেক্স লুটজকে চুমু খান মনিকা।

চলচ্চিত্র অঙ্গনের অন্যতম সম্মানজনক উৎসব কান। ইতোমধ্যে বিশ্বের বিভিন্নপ্রান্ত থেকে অতিথিরা আসতে শুরু করেছেন ফ্রান্সের দক্ষিণ সমুদ্রতীরবর্তী কান শহরে। হলিউড, বলিউডসহ বিশ্বের নানা প্রান্তের তারকা অভিনয়শিল্পী ও নির্মাতারা এখন কানে। আগামী ২৮ মে পর্দা নামবে এ উৎসবের।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত