,

২৪ ঘন্টার ব্যবধানে পাকিস্তানে ফের ৪ জঙ্গির ফাঁসি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সরকার ফের আরও চার জঙ্গিকে ফাঁসি দিল। দেশটির সেনাবাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন’র (ISPR)-এই চার জঙ্গিকে মৃত্যুদন্ডের আদেশ দেয়। এই চার জঙ্গির নাম মহম্মদ ইব্রাহিম, রিজওয়ান উল্লাহ, সর্দার আলি এবং শের মহম্মদ খান।

এর আগে বুধবার ভয়াবহ পেশোয়ার আর্মি স্কুলে নাশকতার মামলায় চার তালিবান জঙ্গিকে ফাঁসি দিয়েছিল পাক সরকার। সেই ঘটনার পর চব্বিশ ঘন্টা পার হতেই আরও চার জঙ্গিকে ফাঁসি দিল পাকসেনা আদালত। খাইবার-পাখতুনখোয়া প্রদেশের একটি জেলে এই চার তালিবান জঙ্গিকে আটক করে রাখা হয়েছিল।

আইএসপিআর সূত্রে জানা গেছে, এই আট জঙ্গিই তেহরাকই তালিবানের সক্রিয় সদস্য ছিল। পাকিস্তান সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান নাগরিকদের হত্যা, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আইন প্রণয়নকারী সংস্থার উপর আক্রমণের মতো গুরুতর ঘটনার সঙ্গে যুক্ত ছিল ওই চার তালিবান জঙ্গি।

২০১৪ সালে পেশোয়ারের ওই স্কুলে হামলা চালিয়ে ১৩২জন পড়ুয়াকে খুন করেছিল জঙ্গিরা৷ এই নাশকতায় সবমিলে মোট নিহতের সংখ্যা ১৪৮৷ ঘটনার তদন্তে নেমে পাক সরকার এই আট জঙ্গিকে ফাঁসির সাজা কার্যকর করল। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে