,

সর্বকালের সেরা হতে যা করতে হবে মেসিকে

news-image

স্পোর্টস ডেস্ক : জাদু দেখিয়ে অনেক আগেই জিতে নিয়েছেন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীদের মন। এ যুগের সেরার আসনে তাঁকে বসিয়ে দেওয়া হয়েছে আগেই। কিন্তু সর্বকালের সেরা হতে পারবেন কি? এমন প্রশ্ন অনেকের মধ্যে থাকতে পারে। আর সেই প্রসঙ্গে সাবেক জার্মান ফুটবলার ইয়ুর্গেন ক্লিন্সম্যান বলেছেন, মেসি সর্বকালের সেরা হতে পারেন, যদি তিনি দেশকে বিশ্বকাপ এনে দিতে পারেন।

১৯৯০ সালে পশ্চিম জার্মানির বিশ্বকাপ দলের সদস্য ক্লিন্সম্যান খেলেছেন ইউরোপের খ্যাতনামা অনেক ক্লাবে। বর্তমানে জার্মান ফুটবল দলের ম্যানেজার ক্লিন্সম্যান বলছেন, ‘‌বিশ্বকাপটা জিততেই হবে মেসিকে। বার্সেলোনার হয়ে মৌসুমে ৫০ এর বেশি গোল করলেন এই নিয়ে পাঁচবার। লা লিগা জয়ের হাতছানি সামনে। গোল্ডেন বুট পাওয়ারও দাবিদার। কিন্তু এত কিছু পাওয়ার পরও মেসির কেরিয়ার এখনও সব অর্থে পরিপূর্ণ বলা যাবে না। কারণ, বিশ্বকাপটাই অধরা রয়ে গেছে। দেশের জার্সি গায়ে এই ট্রফির খরা নিয়ে অনেকেই নানা তির্যক মন্তব্য ছুঁড়ে দেন মেসির দিকে।

ক্লিন্সম্যান মনে করেন, ‘‌নিজেকে সর্বকালের সেরা করে তুলতে বিশ্বকাপটা ছুঁতেই হবে মেসিকে। এর পরের বিশ্বকাপ রাশিয়ায়। মেসির সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপটা হাতে নেওয়ার। মেসির মতো খেলোয়াড়ের কাছে এটাই প্রত্যাশিত। চাইব, ও নিজেকে বিশ্বকাপে আরও একবার চিনিয়ে দিক। আর দেশের জার্সি গায়ে ফুটবলের সেরা পুরস্কারটা হাতে নিক। মনেপ্রাণে চাই, ওর এই অধরা স্বপ্ন পূর্ণ হোক। ও সত্যিই যোগ্য। ’‌ ‌‌‌

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত