,

বারমুডা ট্রায়াঙ্গেলে আবার যাত্রীসহ বিমান উধাও!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফের বারমুডা ট্রায়াঙ্গেলের উপরে রহস্যজনক ভাবে হারিয়ে গেল একটি বিমান। প্রায় তিরিশ ঘণ্টা তল্লাশির পরে নিখোঁজ যাত্রীদের কোনও খোঁজ পাওয়া না গেলেও, হারিয়ে যাওয়া ছোট বিমানটির কিছু ধ্বংসস্তূপ পেয়েছে উদ্ধারকারী দল। যত সময় যাচ্ছে ততই দুই শিশু-সহ চার নিখোঁজ যাত্রীকে জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত সোমবার পুয়ের্তো রিকো থেকে সেন্ট্রাল ফ্লোরিডার উদ্দেশ্য রওনা দিয়েছিল এই ছোট বিমানটি। বিমানে মোট চারজন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে তিন এবং চার বছরের দু’টি শিশুও ছিল।

নিউ ইয়র্কের একটি নামকরা ইভেন্ট প্ল্যানিং ফার্ম-এর সিইও জেনিফার ব্লুমিন তাঁর দুই শিশুপুত্রকে নিয়ে বিমানে রওনা দিয়েছিলেন। তাঁদের সঙ্গে ৫২ বছর বয়সি এক ব্যক্তিও ছিলেন। মার্কিন কোস্ট গার্ড-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময়ই রহস্যজনকভাবে বিমানটি হারিয়ে যায়। এর পরে প্রায় ৮২০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিমান এবং যাত্রীদের খোঁজে তল্লাশি শুরু হয়। দীর্ঘ তল্লাশির পরে বাহামাসের এলিউথেরা থেকে পূর্বদিকে প্রায় ১৫ মাইল দূর নিখোঁজ বিমানটির মতো একই ধরনের ছোট বিমানের কিছু ধ্বংসস্তূপ এবং যন্ত্রাংশ দেখতে পান উদ্ধারকারীরা।

মায়ামির এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে জানানো হয়েছে, বিমানটি ওড়ার তিন ঘণ্টার মধ্যেই সেটির সঙ্গে তাদের র‌্যাডার এবং রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মার্কিন কোস্টগার্ড-এর এক মুখপাত্র জানিয়েছেন, যে সময়ে বিমানটি ওই এলাকা দিয়ে উড়ে যাচ্ছিল, তখন সেখানকার আবহাওয়াও প্রতিকূল ছিল না। সবমিলিয়ে ফের একবার বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য মাথাচাড়া দিয়ে উঠল।

এ জাতীয় আরও খবর

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার