,

জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে পুরো জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। সেজন্য সরকার প্রত্যন্ত অঞ্চলসহ সর্বস্তরে শিক্ষার আলো পৌঁছে দিতে কাজ করছে। আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের নৃতাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে অনুষ্ঠানে ১৬ শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ক্ষৃদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সরকার সব দিক থেকে কাজ করছে। সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্য়নে সরকার বদ্ধপরিকর। বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ‍জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন জেলজুলুম সহ্য করেছেন। সবাই যাতে নিজ ভাষায় পড়ার সুযোগ পায় সে চেষ্টা করা হচ্ছে। সেটা তখনই পারব যখন ক্ষধামুক্ত দারিদ্রমমুক্ত বাংলাদেশ গড়তে পারবো।

তিনি আরও বলেন, আমাদের এই ছেলেমেয়েরা নিজ নিজ গোষ্ঠীর পোশাক পরে এসেছে। এখন আধুনিক যুগ, সবাই আধুনিক পোশাক পরে কিন্তু বিশেষ দিনে নিজেদের পোশাক পরলে স্বকীয়তা প্রকাশ পায়। সেজন্য সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের বেশ কয় জন সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা