,

জেনে নিন মাইকেল জ্যাকসনের মেয়ের কিছু মন্তব্য!

news-image

বিনোদন ডেস্ক :নগ্নতা আমাদের প্রকৃতিগত, নগ্নতাই মানুষকে মানুষ করে তোলে। আর শরীর সুন্দর, একে ঢেকে রাখতে হবে কেন?- নিজের সামাজিক যোগাযোগেরমাধ্যম ইনস্টাগ্রামে এমন মন্তব্য করেছেন মার্কিন পপসঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসনের একমাত্র মেয়ে প্যারিস জ্যাকসন। প্যারিস একজন খ্যাতনামা মডেলও। ইনস্টাগ্রামে বর্তমানে তাঁর এক কোটি ছয় লাখ অনুসারী রয়েছে। গত সপ্তাহের ওই পোস্টের

সঙ্গে প্যারিস একটি সুইমিংপুলের কাছে পোষা কুকুরের পাশে আধশোয়া একটি ছবি পোস্ট করেছিলেন। যে ছবিটি ছিল অর্ধ অনাবৃত। পরে সমালোচনার মুখে ইনস্টাগ্রাম থেকে ছবিটি সরিয়ে নেন প্যারিস।
এরপর প্যারিস আরেকটি অর্ধ অনাবৃত সাদাকালো ছবি পোস্ট করেন। যেখানে তাঁকে অর্ধ অনাবৃত অবস্থায় সোফায় বসে সিগারেট টানতে দেখা যায়। পাশেই বসেছিল তার পোষা কুকুরটি।
প্যারিস ইনস্টাগ্রামে লেখেন, ‘নগ্নতা মানে প্রকৃতিতে ফিরে যাওয়া। এই আন্দোলনের সূচনা হয়ে গেছে। ’
নগ্নতা একজন মানুষকে পৃথিবী ও প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে যুক্ত করে বলেও মন্তব্য করেন তিনি। প্যারিস জানান, সব নগ্নতার মধ্যে তিনি যৌনতা খুঁজে পান না।
ইনস্টাগ্রামে প্যারিস লিখেন,‘নারীবাদই একজন নারীর আত্মপ্রকাশের সর্বোত্তম পথ।’
প্যারিস লিখেন, ‘নারীবাদ আপনাকে আপন পথে নিজেকে প্রকাশ করার সুযোগ করে দেবে। তবে ভাবার বিষয় এই যে নগ্নতা আপনাকে আরো বেশি রক্ষণশীলতার দিকে নিয়ে যাচ্ছে না তো।’
ইন্সটাগ্রামে প্যারিস বলেন, ‘মানুষের শরীর সুন্দর। আপনার কী খুঁত আছে, সেটা বিবেচ্য নয়। প্রত্যেকেই নিজের মতো করে সুন্দর। শরীরকে ঢেকে রাখতে হবে কেন!’
ইনস্টাগ্রামে ডিলিট করা ছবি প্রসঙ্গে প্যারিস বলেন, ‘আমি জানি আমার এই ছবিটি হয়তো অনেককে কষ্ট দিয়েছে। তাই আমি ছবিটি ডিলিট করেছি। তবে আমি এর জন্য ক্ষমা চাইতে আগ্রহী নই। আমি যা তাই। এতে লজ্জার কিছু দেখছি না তো। আমি আমার বিশ্বাস আমার মধ্যেই রাখতে চাই।’
এ ছাড়া প্যারিসের কাজ যাঁরা পছন্দ করেন না তাঁদের ভবিষ্যতে তাঁকে অনুসরণ না করার জন্য উৎসাহ দেন।
মাইকেল জ্যাকসন যখন মারা যান, তখন প্যারিসের বয়স ছিল মাত্র ১১ বছর। সম্প্রতি প্যারিস রোলিং স্টোন ম্যাগাজিনকে জানান, তাঁর বাবাকে খুন করা হয়েছে বলে বিশ্বাস করেন তিনি। এ ছাড়া সম্পূর্ণ অপরিচিত একজন কর্তৃক যৌন হয়রানির শিকার হওয়ার কথাও জানিয়েছিলেন ওই ম্যাগাজিনকে। আরো জানিয়েছিলেন অবসাদগ্রস্ততা এবং ২০০৩ সালের আত্মহত্যা চেষ্টার কথাও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে