,

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফগানিস্তানের দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

টি-টোয়েন্টিতে খুবই দক্ষ ও শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ। তাদের বিপক্ষে ভালো করার জন্য নিজেদের সেরা দলটি সাজানোর কথা জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নওরোজ মঙ্গল। ১১ মে ভারতে সফর করবে আফগানিস্তান দল। সেখানে ১৫ দিনের একটি অনুশীলন ক্যাম্প করবে আফগানরা।

ভারতে অনুশীলন ক্যাম্প শেষে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে বিমানে উঠবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আইপিএলে খেলা মোহাম্মদ নবী ও রশিদ খানদের মতো তারকা খেলোয়াড়দের নিয়ে ক্যারিবীয় দ্বীপে সফর করবে আফগানিস্তান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি  টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানিস্তান। যার প্রথমটি আগামী ২ জুন শুরু হবে।

আফগানিস্তান টি-টোয়েন্টি দল :
আসগার স্টানিকজাই, নুর আলী জাদরান, জাভেদ আহমাদী, উসমান গনি, মোহাম্মদ নবী এসাখেল, সামিউল্লাহ শেনওয়ারি, নাজীব জাদরান, গুলবদীন নায়িব, রশিদ খান আরমান, শফিকুল্লাহ শফিক, শাহপুর জাদরান, আমির হামজা, ফরিদ মালিক, করিম জানাত ও দৌলত জাদরান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে