,

ক্যাটরিনার পরিবারের সঙ্গে সালমানের নৈশভোজ

news-image

 

বিনোদন ডেস্ক : সালমান খান ও ক্যাটরিনা কাইফের পরিচয়টা অনেকদিনের। তাদের প্রেমের গুঞ্জনও চাউর হয়েছিল বলিপাড়ায়। অবশ্য মাঝে তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তবে রণবীরের সঙ্গে ব্রেকআপের পর আবারো সালমানের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে ক্যাটরিনার।

বর্তমানে টাইগার জিন্দা হ্যায় সিনেমা নিয়ে ব্যস্ত সালমান-ক্যাটরিনা। কয়েকদিন আগে অস্ট্রিয়াতে সিনেমাটির প্রথম পর্বের শুটিং শেষ করেছেন। এবার দুবাইয়ে শুটিংয়ের জন্য উড়াল দিবেন তারা। তার আগে সম্প্রতি ক্যাটরিনার পরিবারের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন সালমান।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘ক্যাটরিনার মা ও বোন সোনিয়া সম্প্রতি ভারতে এসেছেন। অনেক ব্যস্ততার মধ্যে এ অভিনেত্রী তাদেরকে সময় দিচ্ছেন। ক্যাটরিনার পরিবারের সঙ্গে সালমানের দেখা হয়েছে। তারা একটি নৈশভোজে অংশ নিয়েছিলেন।’

সূত্রটি আরো বলেন, ‘তারা শুধু দেখা করেছে তা নয়, ক্যাটরিনার বোন ইসাবেল ও সোনিয়ার বলিউড সিনেমায় অভিষেক নিয়েও আলোচনা করেছেন। কারণ ক্যাটরিনার দুই বোন হিন্দি সিনেমায় অভিনয়ের পরিকল্পনা করছেন।’

এদিকে জোর গুঞ্জন- ইসাবেলের বলিউড সিনেমায় অভিনয় প্রসঙ্গে করন জোহরের সঙ্গে আলোচনা করেছেন সালমান খান। শুধু তাই নয়, সালমানের বোন জামাই আয়ুশের সিনেমার প্রযোজনাও নাকি করবে করনের ধর্মা প্রোডাকশন। তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫