বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় ফের টেঁটা-বন্দুকযুদ্ধ, নিহত ২

news-image

 

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় আবারো আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে টেঁটা ও গুলির লেগে দুইজন নিহত হয়েছেন। এসময় আরো ১০ জন আহত হয়েছেন। আগুন দেয়া হয়েছে ৭টি বাড়িতে।

সোমবার দুপুরে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিবাদমান দুই গ্রুপে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন বাঁশগাড়ী গ্রামের জহির মিয়ার ছেলে জয়নাল মিয়া (২১) ও শুক্কুর আলীর ছেলে আরশ আলী (২৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বাশঁগাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা সিরাজুল হক ও সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান শাহেদ এর সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সকাল থেকে দুইপক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর অবস্থায় দুইজনকে নরসিংদী জেলা ও সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহতরা পুলিশি আটক এড়াতে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন।

নিহতদের মরদেহ নরসিংদী জেলা ও সদর হাসপাতালে রাখা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিউর রহমান।

এর আগে গত ১৯ এপ্রিল ওই গ্রামে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যায় শারফিন মিয়া (১৮) নামে ১ যুবক। পরে এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু