,

রহস্যময় মার্কিন বিমানের অবতরণ, চমকে উঠল ফ্লোরিডা

news-image

অনলাইন ডেস্ক : রোববার সকাল ৮টা। সাপ্তাহিক ছুটিতে থাকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দারা তখনো ঘুমেই। হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠলেন তাঁরা। হকচকিত হয়ে সবাই শব্দের কারণ খুঁজছেন। পরে জানতে পারলেন, নাসার কেনেডি স্পেস স্টেশনে মনুষ্যবিহীন রহস্যময় বিমান এক্স-৩৭ অবতরণ করেছে।

একজন নারী টুইট করেন, ‘মনে হচ্ছিল, আমার গ্যারেজের ভেতর কিছু একটা বিকট শব্দে ফেটে পড়ছে।… ধন্যবাদ নাসাকে, এভাবে ভয় দেখানোর জন্য।’

এটি আসলে একটি মহাকাশযান। দেখতে অনেকটা ছোট বিমানের মতো। ক্যালিফোর্নিয়ার পরিবর্তে এই প্রথমবারের মতো ফ্লোরিডায় অবতরণ করে নতুন ইতিহাসও গড়েছে মহাকাশযানটি। পাশাপাশি ৭১৮ দিন মহাকাশ পরিভ্রমণ করে আরেক নতুন রেকর্ডের জন্ম দিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে নাসার কর্মকর্তা বিরিগ জেন ওয়েন বলেন, ‘এ কাজটির জন্য আমাদের দল অনেক বছর ধরে প্রস্তুতি নিচ্ছিল। এক্স-৩৭বির এই নিরাপদ ও সফল অবতরণ দেখে আমি সত্যিই গর্বিত।’

মহাকাশযানটি গোয়েন্দা তৎপরতা, গোপন মহাকাশ অস্ত্র পরীক্ষণ কাজেও ব্যবহৃত হতে পারে বলে অনেকের ধারণা। মহাকাশে মনুষ্যবিহীন যানটি এই দীর্ঘ সময় কী করছিল? অনেক দিন ধরেই এ প্রশ্ন ঘিরে অনেক রহস্য জমেছিল। সম্পূর্ণ মিশনটি দুই হাজার ৮৫ দিন ধরে চলে।

চলতি বছরের শেষ দিকে বিমানবাহিনী ফ্লোরিডার কেপ ক্যানভেরাল এয়ারফোর্স স্টেশনে এক্স-৩৭বির পঞ্চম অবতরণের প্রস্তুতি নিচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে