,

বাজারে এলো অপোর ডুয়াল সেলফি এক্সপার্ট এফ-৩

news-image

অনলাইন ডেস্ক : দেশের বাজারে এসেছে অপোর নতুন ফোন এফ-৩। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে নতুন এ পণ্যের ঘোষণা দেন অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নেভি ই।

আজ সোমবার কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেলফি এক্সপার্ট ফোন এফ-৩-এর বিশেষত্ব হচ্ছে, এতে দুটি সেলফি ক্যামেরা আছে। একটি ১৬ মেগাপিক্সেল, অন্যটি ৮ মেগাপিক্সেলের। এ ছাড়া ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে।

নেভি ই বলেন, অপো এফ-৩ বাংলাদেশের বাজারে ১৩ মে থেকে বিক্রি শুরু হবে। ফোনটি কেনার জন্য গতকাল থেকে প্রি-অর্ডার শুরু হয়েছে, চলবে ১২ মে পর্যন্ত। প্রি-অর্ডারকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন বিজয়ী নির্বাচন করে দীপিকা পাডুকোনের স্বাক্ষর করা এফ-৩ হ্যান্ডসেট দেওয়া হবে।

অপো এফ-৩ ফোনটিতে আছে ৫ দশমিক ৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লেতে ইনসেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে করে প্রখর সূর্যালোকেও ডিসপ্লে ঝকঝক করবে। এ ছাড়া ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস-৫। ৪ জিবি র‍্যামের ফোনটিতে ৬৪ জিবি বিল্টইন মেমরি আছে। এর ব্যাটারি ৩২ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।

অপোকে বলা হয় ক্যামেরা ফোন। এফ-৩ ফোনটিকে সেলফি এক্সপার্ট ফোন হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। এ জন্য এর সেলফি ক্যামেরায় ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে। এ ছাড়া আছে ফটো এডিটিং অ্যাপ বিউটিফাই ৪ দশমিক শূন্য। দেশের বাজারে ফোনটি পাওয়া যাবে গোল্ড, রোজ গ্লোড ও ব্ল্যাক কালারে। বাজারে ফোনটির মূল্য ২৫ হাজার ৯৯০ টাকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে