,

উদ্দেশ্যপ্রণোদিত মামলা করতে শাসকগোষ্ঠী মরিয়া : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সারাদেশে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের ও কারান্তরীণ করতে বর্তমান শাসকগোষ্ঠী মরিয়া হয়ে উঠেছে।

চিরকাল রাষ্ট্রক্ষমতা দখলে রাখতেই সরকার গুম, খুন, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি বিরোধী দলীয় নেতাকর্মীদের নাজেহাল ও ঘায়েল করতে মিথ্যা মামলা দায়ের ও কারান্তরীণ রাখার মতো অপকর্ম সংঘটনে এখনও বেপরোয়া।’

সোমবার (৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলমকে প্রধান আসামি করে জেলা যুবদল নেতা ইমরান, ছাত্রদল নেতা জায়েদ, নামর আলী ও খোকনসহ ৯ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং দক্ষিণ সুরমা থানা যুবদল সদস্য আব্দুল কাদির জুবেল ও এমদাদুল হক রবিনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

বিএনপি মহাসচিব আরো বলেন, ‘সরকারের সকল অপকর্ম ও অপশাসন রুখে দিতে জনগণের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া গত্যন্তর নেই। আমি অবিলম্বে সিলেট জেলা ছাত্রদল নেতা মাহবুবুল আলম, যুবদল নেতা ইমরান, ছাত্রদল নেতা জায়েদ, নামর আলী ও খোকনসহ ৯ জনের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার এবং দক্ষিণ সুরমা থানা যুবদল নেতা আব্দুল কাদির জুবেল ও এমদাদুল হক রবিনের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে