,

৬ লাখ শিক্ষার্থী উপবৃত্তি পাবে : শিক্ষামন্ত্রী

news-image

সচিবালয় প্রতিবেদক : চলতি বছর ৬ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান।

দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের (এইচএসএসপি) আওতায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সিম বিতরণের লক্ষ্যে উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়।

এইচএসএসপির পক্ষে প্রকল্প পরিচালক শ্যামা প্রসাদ বেপারী এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. গোলাম কুদ্দুস সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরো বলেন, উপবৃত্তির মূল লক্ষ্য আমাদের মেয়েদের সাহায্য করা, যারা দারিদ্র্যের কারণে পড়ালেখা করতে পারে না।

তিনি বলেন, এ প্রকল্পের আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্রদের মধ্যে ১০ শতাংশ এবং ছাত্রীদের মধ্যে ৪০ শতাংশকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। ২০১৪ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত ৫১২ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখা, ঝরে পড়া রোধ এবং নারীর ক্ষমতায়নে এ প্রকল্পের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ বছর ৬ লাখ শিক্ষার্থীকে এ উপবৃত্তি দেওয়া হবে। উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের উপবৃত্তির টাকা পাবে। অগ্রণী ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ করবে।

ডাক ও টেলিযেগিাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, এ সমঝোতা স্মারকের ফলে ২ লাখ ২৩ হাজার সিম বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান বক্তব্য রাখেন।

কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে